শেখ হাসিনা এখন কোথায় ?

   

গত ৫ আগস্ট বাংলাদেশের গণ-আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং তার পরপরই ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তার অবস্থান নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক কিছু খবরে জানা যায়, দিল্লি ছেড়ে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে গেছেন, যদিও এ বিষয়ে ভারত ও আমিরাত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।


 

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত নন। তিনি বলেন, দিল্লি এবং আমিরাত উভয় জায়গাতেই খোঁজ নেয়া হয়েছে, তবে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে যে তিনি সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন, তবে এটি রি-কনফার্ম করার প্রচেষ্টা সফল হয়নি। আমেরিকার চাপেই ভারত তাকে পাঠিয়েছে বলে যে গুজব ছড়িয়েছে, এ বিষয়ে তৌহিদ হোসেন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।


 

তবে বিবিসি বাংলা জানায়, শেখ হাসিনা এখনও ভারতে অবস্থান করছেন এবং তিনি দিল্লি থেকে মধ্যপ্রাচ্যে যাননি। ভারতের বিভিন্ন সরকারি কর্মকর্তারা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তাদের মতে, শেখ হাসিনা দিল্লিতেই আছেন এবং তার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।


 

এদিকে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও গণমাধ্যমে বলেন, তার মা এখনও ভারতে আছেন, দেশ ছাড়ার গুঞ্জন সঠিক নয়।

 

আরো.....

 

Comments

Post a Comment

Thank you for comment this post. 🖤🌼

Popular posts from this blog